আকাঙ্ক্ষা
মনে মনে আজও আমি
সেই চিন্তায় মগ্ন।
কবে আসবে মুক্ত হবার
কাঙ্খিত সেই লগ্ন।
কবে ঘুরব ওই আকাশে
পঙ্খিরাজ এ চড়ে।
বিশ্ব টাকে দেখব কবে
আপন মুঠোয় পুরে।
কবে আমি হারিয়ে যাব
সব কে দিয়ে ফাঁকি।
কবে হব স্বাধীন অবাধ
ঠিক যেন সেই পাখী।
মাশায়েখ হাসান সমুদ্র
শ্রেণী: ৮ম
বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ
No comments:
Post a Comment